টাওয়ার বিক্রি করে লাভে রবি



এক সময়ে নিজেদের কোম্পানি ইডটকোর কাছে টাওয়ার বিক্রি করার টাকায় লাভে ফিরেছে রবি।মোবাইল ফোন অপারেটর রবি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৩১০ কোটি টাকা মুনাফা করেছে।চলতি বছরের তৃতীয় প্রান্তিকের এ প্রতিবেদন অনুসারে ডেটার ব্যবসা আগের যে কোনো সময়ের তুলনায় ভালো হয়েছে অপারেটরটির। নূন্যতম কলরেট বাড়িয়ে ৪৫ পয়সা করার কারণেও আয় বেড়েছে। সব মিলে আর্থিক দিক দিয়ে একটি ভালো অবস্থার মধ্য দিয়ে যেতে শুরু করেছে অপারেটরটি।অপারেটরটির মূল কোম্পানি আজিয়াটা প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।দ্বিতীয় এ গ্রাহক সেরা অপারেটর দুই বছর আগে এয়ারটেলের সঙ্গে একীভূত হয়ে।

সে অনুযায়ী অবশ্য ব্যবসা পাচ্ছে না তারা।একীভূতের পর টানা সাত প্রান্তিক লোকসান শেষে এবার তারা মুনাফায় ফিরেছে-অন্তত এমনটাই বলছে আজিয়াটার প্রতিদেবন।আজিয়াটারই আরেক কোম্পানি ইডটকো বাংলাদেশের কাছে প্রায় আট হাজার টাওয়ার বিক্রি করে রবি।অপারেটরটির এক সময়ের সহযোগী কোম্পানি ইডটকোর শেয়ার পর্যায়ক্রমে হস্তান্তরের পরও তাদের হাতে ১৯ দশমিক ৯৯ শতাংশ ছিল।সম্প্রতি টাওয়ার কোম্পানির লাইসেন্স দেওয়ার সময় সেটিও রবিকে ছেড়ে দিতে হয়েছে। এ থেকে তারা কয়েকশ কোটি টাকা পেয়েছে সর্বশেষ প্রান্তিকে। মূলত এ কারণেই অপারেটরটি লাভের মুখ দেছে বলে বলছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদন অনুসারে, শেষ হওয়া এইপ্রান্তিকে রবি মোট আয় করেছে এক হাজার ৭৫২ কোটি টাকা। এর এক চতুর্থাংশ এসেছে ডেটা থেকে।এ সময় শেষে অপারেটরটির মোট কার্যকর সংযোগ ছিল চার কোটি ৬৮ লাখ, যার ৬০ শতাংশ ডেটা ব্যবহার করেছে। তাদের নেটওয়ার্কে থাকা মোট হ্যান্ডসেটের মধ্যে ৪০ শতাংশ এখন স্মার্টফোন ব্যবহার করছেন।কল রেট বাড়ানো, ডেটার আয় বাড়াসহ নানা কারণে অপারেটরটির মাসে গড়ে গ্রাহকপ্রতি আয় ১১৭ টাকা থেকে বেড়ে ১২২ টাকা হয়েছে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates