আইফোন ৫ ব্যবহারকারীদের জন্য খারাপ খবর



অ্যাপল তাদের ওয়েবসাইটে পুরাতন ও অপ্রচলিত ফোনের তালিকায়  আইফোন ৫ এর নাম যুক্ত করেছে। এরই মাধ্যমে ফোনটির হার্ডওয়্যার মেরামত সেবা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করলো টেক জায়ান্টটি।আইফোন ৫ এর উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয় ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর। কোনো পণ্যের উৎপাদন বন্ধ করে দিলে পরবর্তী ৫ বছরের জন্য অ্যাপল স্টোর থেকে হার্ডওয়্যার মেরামত সেবা পাওয়া যায়। সেই অনুযায়ী ছয় বছর আগে বাজারে আসা আইফোন ৫-কে পুরাতন পণ্যের তালিকাভুক্ত করেছে অ্যাপল।
অ্যাপল ৫ এ ছিলো ৪ ইঞ্চি ডিসপ্লে। ফোনটি বাজারে আনা হয় ২০১২ সালের ২১ সেপ্টেম্বর।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates