বিক্সবি আসছে থার্ড পার্টি ডেভেলপারদের জন্য



এবার থার্ড পার্টি ডেভেলপাররাও তাদের নিজেদের পণ্যে স্যামসাংয়ের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট বিক্সবি যুক্ত করতে পারবে।আগামী ৭ ও ৮ নভেম্বর স্যানফ্রান্সিসকোতে স্যামসাং ডেভেলপার কনফারেন্সের আয়োজন করেছে। এই কনফারেন্সে স্যামসাং তাদের নিজেস্ব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিক্সবি থার্ড পার্টি ডেভেলপারদের জন্য উন্মুক্ত করবে। এর ফলে খাবারের রেসিপি জানতে, টিভি অন করতে, উবার ডাকতে বা খাবার অর্ডার করতে বিক্সবি ব্যবহার করা যাবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে মাত্র ৬ শতাংশ বিক্সি ব্যবহারকারী রয়েছেন। এই সংখ্যা বাড়াতে ২০২০ সালের মধ্যে স্যামসাং তাদের বেশিরভাগ টিভি, ফোন ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স বিক্সবি যুক্ত করতে চায়। গত অগাস্টেই স্যামসাং গ্যালাক্সি হোম স্মার্ট স্পিকার উন্মোচন করে। এতেও বিক্সবি সুবিধা যুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, এই কনফারেন্সেই ডিভাইসটি বাজারে আনার সময়ক্ষণ জানাবে স্যামসাং।

অ্যালেক্সা, সিরি ও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে পাল্লা দিতে বিক্সবিকে অত্যাধুনিক করতে চায় স্যামসাং। এ লক্ষ্যে সম্প্রতি ডেভেলারদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করে টেক জায়ান্টটি। এই প্রতিযোগিতায় বিজয়ী ডেভেলপারকে তারা ১০ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিক্সবি ফিচার গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপলের সিরির মতোই ভয়েস কমান্ডের সাহায্যে কাজ করে। বিক্সবি শুধু ইংরেজি ও কোরিয়ান ভাষা বুঝতে সক্ষম। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি দিয়ে আবহাওয়ার খবর, বার্তা পাঠানোসহ বেশ কিছু কাজ করা যায়।স্যামসাং সর্বপ্রথম তাদের গ্যালাক্সি এস৮ ফোনে বিক্সবি এনেছিলো। গত বছরের ১৮ অক্টোবর সান ফ্রান্সিসকোতে স্যামসাং ডেভেলপার কনফারেন্সে দ্বিতীয় প্রজন্মের বিক্সবি উন্মোচন করা হয়।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates