
ফেইসবুক কিশোরী মধ্যবয়সী পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করতে ‘ফ্রেন্ড সাজেশনের’ মাধ্যমে প্রলুব্ধ করছে বলে অভিযোগ উঠেছে।শনিবার যুক্তরাজ্যের পত্রিকা দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলছে, ১৩ বছরের কিশোরী ফেইসবুকে অ্যাকাউন্ট খোলার পর তাকে অন্তত ৩০০ জনকে ‘ফ্রেন্ড’ হিসেবে সাজেশন দেখিয়েছে মাধ্যমটি। যার অধিকাংশই মধ্য বয়েসী পুরুষ। যাদের আবার বেশিরভাগেরই প্রোফাইল ছবিতে শরীরের উপরাংশে কোন পোশাক নেই।ফেইসবুক বলছে, প্লাটফর্মটি ব্যবহারের জন্য কিশোরীদের কখনো অনুমতি দেওয়া হয় না। ফলে সাধারণভাবেই তাকে প্রাপ্তবয়স্ক বলে ধরে নেওয়া হয়। তাই ফেইসবুকের যে নিয়মিত প্রক্রিয়া সেটিই করা হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুটিটি টু চিল্ডেনস’ (এনএসপিসিসি) বলছে, সামাজিক মাধ্যম জায়ান্টটির উচিত তাদের প্লাটফর্ম থেকে শিশুদের জন্য রিকমেন্ডেশন অপশন বাদ দেয়া।এনএসপিসিসির শিশুদের সুরক্ষা বিভাগের প্রধান সহযোগী অ্যান্ডি ব্রুজ বলেন, কিছু কিছু বিকৃতমনষ্ক যৌন নিপীড়নকারী সবসময় এমন সামাজিক মাধ্যমে ওঁত পেতে বসে থাকে শিশুদের হয়রানি করার জন্য। এমন কী শিশুদের লাইভ স্ট্রিমিং ও এনক্রিপটেড সাইটগুলোতেও তারা সবসময় নজর রাখে এর অপব্যবহার করতে।সামাজিক মাধ্যমগুলোর অ্যালগরিদম এমনভাবে তৈরি যা শিশুদের জন্য রিস্ক থেকেই যায়। সেখানে খুব সহজেই এমন বিকৃতমনষ্করা শিশুদের খুঁজে পায়। সেখানে বন্ধু, বন্ধুর বন্ধু বা তার বন্ধুদের যেহেতু সাজেস্ট করে তাই খুঁজে পাওয়াও সহজ হয়, বলেন অ্যান্ডি ব্রুজ।ফেইসবুক বলছে, তারা মাধ্যমটিকে যথাসম্ভব শিশু-কিশোরদের জন্য সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে। যার জন্য তাদের আলাদা দলও রয়েছে, এমনকি এর জন্য পর্যাপ্ত গবেষণাও করা হয় বলে জানিয়েছে।এমন ক্ষেত্রে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ঘটনাগুলো সনাক্ত করার চেষ্টা করি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিই বলে ফেইসবুকের এক মুখপাত্র জানান।গত অক্টোবরে ফেইসবুক প্লাটফর্মটি থেকে ৮৭ লাখ শিশু কিশোরীর নগ্ন ছবি সরিয়েছে বলে জানায়।
Post a Comment