
ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম স্টিম ভিডিও গেইমস স্টোরে ত্রুটি খুঁজে বের করে ২০ হাজার ডলার বা ১৬ লাখ ৮০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন এক নিরাপত্তা গবেষক।ওই নিরাপত্তা ত্রুটির কারণে প্ল্যাটফর্মটির যেকোনো গেইম ফ্রিতে ডাউনলোডের জন্য উন্মুক্ত হয়ে যায়।নিরাপত্তা গবেষক আর্টেম মোসকোয়াস্কি এই ত্রুটি খুঁজে পান। তিনিই স্টিমের নির্মাতা প্রতিষ্ঠান ভালভকে বিষয়টি অবহিত করেন। পরে বাগ বাউন্টি স্কিমের আওতায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।আর্টেম মোসকোয়াস্কি জানান, স্টিম পার্টনার পোর্টালে ঘোরাঘুরির সময় তিনি হঠাৎ করেই ত্রুটি খুঁজে পান।পোর্টাল মূলত গেইম স্টুডিওগুলোকে তাদের সফটওয়্যার ব্যবহারের জন্য ‘লাইসেন্স কি’ তৈরি করে থাকে। এতে করে তারা ভক্তদের ও রিভিউয়ারদেরকে কপি দিতে পারে।
কিন্তু তিনি লক্ষ করেন, এপিআই রিকুয়েস্টটি মোডিফাই করে যে কোনো গেইমের জন্য অ্যাক্টিভেশন কি তৈরি করা সম্ভব হচ্ছে। এই কি গেইম ডাউনলোড ও অ্যাক্টিভেট করতে কাজে লাগে। বাগটির কারণে যে কেউ ‘লাইসেন্স কি’ তৈরি করতে পারতো।তিনি আরও বলেন, এটা ক্ষতিকর, কারণ এই ‘লাইসেন্স কি’ অনলাইনে বিক্রি করে অবৈধভাবে গেইম বিক্রি করার আশঙ্কা থাকে।তবে ভালভ জানিয়েছে, তাদের তদন্তে কোনো ‘লাইসেন্স কি’ অপব্যবহারের ঘটনা ঘটেনি।প্ল্যাটফর্মটিতে পছন্দের কমিউনিটিকে সঙ্গে নিয়ে গেইম খেলার সুযোগ রয়েছে। এর পাশাপাশি স্টিমে ক্লাউড সেভিং ও চ্যাট করার ফিচারও আছে। কম্পিউটারে গেইম খেলতে লাখ লাখ গেইমার স্টিম থেকে গেইম ডাউনলোড করেন কিংবা কিনে থাকেন।
তথ্য সুত্র: টেকশহর
Post a Comment