কনটেন্টের অভিযোগ যাচাইয়ে ফেইসবুকের স্বাধীন কমিটি



কোন কনটেন্ট নিয়ে ব্যবহারকারী অভিযোগ করলে তা খতিয়ে দেখতে ম্বাধীন কমিটি করছে ফেইসবুক।ফেইসবুকের সেই স্বাধীন কমিটি সামনের বছর থেকেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।একই সঙ্গে মাধ্যমটি কোন ব্যবহারকারীর মুক্তচিন্তা বা নিরাপত্তা নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে চায় বলে জানান তিনি।বৃহস্পতিবার জাকারবার্গ ফেইসবুকে একটি নোটে সেই ঘোষণা দিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, অভিযোগ যাচাইয়ে এমন কমিটি গঠনের উদ্দেশ্য হবে মানুষকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দেবার নীতিকে আরও স্বাধীন করা এবং তাদের নিরাপদে রাখার ক্ষেত্রে বাস্তবতা বুঝতে পারা।সামনের বছর থেকে সেই স্বাধীন কমিটি ফেইসবুকে কাজ শুরু করবে এবং এর মাধ্যমে নিজেদেরও ‘জবাবদিহিতা’ তৈরি হবে বলে মনে করেন জাকারবার্গ।এমন সিদ্ধান্ত বাণিজ্যিক নয়, বরং আগ্রহ থেকেই করা হয়েছে বলেও জানান জাকারবার্গ।

এমন সময়ে সামাজিক মাধ্যম হিসেবে ফেইসবুকের মতো প্রতিষ্ঠানের এমন কমিটি প্রয়োজন হয়ে পড়েছে বলেও জানান তিনি।জাকারবার্গ বলেন, আমাদের পরিচালনা পর্ষদের সদস্যরা যেভাবে আমাদের শেয়ারধারীদের প্রতি দায়বদ্ধ, এই কমিটি সেভাবে আমাদের সম্প্রদায়ভিত্তিক হবে।ভারতের অন্যতম সংবাদ সংস্থা আইএএনএস এক প্রতিবেদনে দাবি করছে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে রুশ প্রচারণার বিষয়ে ফেইসবুক জানতো-চলতি সপ্তাহের শুরুতে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনের পর ফেইসবুক এই বিবৃতি দিল।যদিও ফেইসবুক নিউইয়র্ক টাইমসের করা প্রতিবেদনগুলোতে আনা অভিযোগ অস্বীকার করে আসছে শুরু থেকেই।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates