স্যামসাংয়ের দুঃখ প্রকাশ কর্মীদের কাছে?



দশক ধরে কাজ করে আসা কর্মীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। তাদের অনেকেই মারাও গেছেন রোগে ভুগে। সেসব কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয় ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং।শুক্রবার স্যামসাং ইলেক্ট্রনিক্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কিম কি নাম কর্মীদের কাছে আনুষ্ঠানকিভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তার কর্মীদের ক্ষতিপূরণ দেবে।যেসব কর্মী বিভিন্ন রোগের শিকার হয়েছেন তাদের  সবাই প্রতিষ্ঠানটির চিপ এবং ডিসপ্লে তৈরির বিভাগে কাজ করতেন। আর তারা সেখানে অন্তত এক দশক ধরেই কাজ করছিলেন।
কিম বলেন, স্যামসাং একটা বিশাল পরিবার। এই পরিবারের সদস্য হিসেবে আপনারা দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন। এখানে পরিবারের কেউ রোগে ভুগছে মানে সেটা আমার পরিবারেরই অংশ। এমন বিষয়ে আমাদের আরও আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি।
কিম বলেন, এটা ঠিক স্যামসাং ইলেক্ট্রনিক্স এখনো চিপ এবং ক্রিস্টাল ডিসপ্লে ইউনিটে কাজ করা ব্যক্তিদের পুরোপুরি স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমি এখানে ওয়াদা করছি, আপনারা যারা রোগে ভুগছেন এমনকি পরিবারের অন্য কেউও যদি এর শিকার হয় তার জন্য আমরা দায়ী এবং তার চিকিৎসার ভার আমরা নিচ্ছি।২০০৭ সালে চিপ ইউনিটের এক শ্রমিক দীর্ঘদিন রোগে ভুগে মারা যান। আর তখন থেকেই প্রতিষ্ঠানটির কর্মীরা এর ক্ষতিপূরণে স্যামসাংয়ের কাছে বলে আসছিল।পরে প্রতিষ্ঠানটির ভুক্তভুগীরা স্যামসাংয়ের কাছে ক্ষতিপূরণসহ স্বাস্থ্যঝুঁকির কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলে। অবশেষে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ক্ষমা চাইলো।তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates