
ডিজিটাল যুগে নিজের যাবতীয় তথ্য আড়াল করে চলাটা প্রায় অসম্ভব। ফেইসবুক, গুগল ও ইনস্টাগ্রামের মতো বড় বড় কোম্পানিগুলো প্রতিনিয়তই ব্যবহারকারীদের গতিবিধির উপরে নজর রাখছে।যেমন আমরা কখন কোথায় যাচ্ছি তার সম্পূর্ণ তথ্য রয়েছে গুগলের কাছে। কোন জায়গার মধ্যে আমাদের চলাফেরা সীমাবদ্ধ তা ভার্চুয়ালি হিট ম্যাপের মাধ্যমে দেখা যাবে।লোকেশন হিস্ট্রি ডাউনলোড করে কীভাবে হিট ম্যাপ দেখা যাবে তা নিয়েই থাকছে এ টিউটোরিয়াল।
হিট ম্যাপ দেখতে চাইলে অবশ্যই ডেস্কটপ পিসি ব্যবহার করতে হবে।কাজটি করতে প্রথমেই যেতে হবে গুগল টেকআউট পেইজে। এরপরে প্রোডাক্ট লিস্টের উপরে থাকা ‘সিলেক্ট নান’ অপশনে ক্লিক করতে হবে।

স্ক্রল করে শুধু মাত্র লোকেশন হিস্ট্রি অপশনটি সিলেক্ট করে নিচের দিকে থাকা নেক্সট অপশনে ক্লিক করতে হবে।

এরপরে নতুন একটি পেইজ আসলে ক্রিয়েট আর্কাইভ অপশনে ক্লিক করতে হবে। এতে ডেটাগুলো জিপফাইল আকারে ইমেইল করবে গুগল। আপনার কতোখানি ডেটা গুগল নিয়েছে তার উপরেই ইমেইল পাঠানোর সময় নির্ভর করবে। তবে ফাইলটির সাইজ ২০০ মেগাবাইটের বেশি হলে তা ডাউনলোড করা যাবে না।

ফাইলটি আনজিপ করে লোকেশন হিস্ট্রি ভিজুয়ালাইজার ওয়েবসাইটে গিয়ে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে আনজিপ করা ফাইলটি আপলোড করে ইমেইল আইডি দিতে হবে। তাহলেই হিট ম্যাপে নিজের লোকেশন দেখা যাবে।
Post a Comment