
ব্যাটারি চালিত তিন চাকার ইলেক্ট্রনিক বাইক এনেছে আকিজ মোটরস। বাইকটির নাম দেওয়া হয়েছে ‘সাথী’।প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মুহাম্মাদ আবুল হাশেম বলেন, বাইকটিতে ৬০০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার সম্পূর্ণ চার্জে ই-বাইকটি শহরের মধ্যে ৫০ থেকে ৫৫ কিলোমিটার ও হাইওয়েতে ৬০ থেকে ৬৫ কিলোমিটার যেতে পারে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে ই-বাইকটি। ৪ থেকে ৬ ঘণ্টা চার্জে সারাদিন চলবে ই-বাইকটি।ই-বাইকটি সম্পর্কে আকিজ মটরসের ইলেকট্রিক মোটরসাইকেল সার্ভিস ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ফারুক বলেন, ‘পরিবেশ বান্ধব ই-বাইকটি ২৫০ কেজি পর্যন্ত ধারণ করতে পারে।ব্যাটারি ও মটরে ৬ মাসের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। দুই হাজার টাকা মূল্যছাড়ে বাইকটি কেনা যাবে ১ লাখ ২৮ হাজার টাকায়।
Post a Comment