ভাঁজ করা ফোনটির নামও ঠিক করতে পারেনি স্যামসাং




অনেক দিন থেকে আসার খবর দিলেও রাখঢাক ছিলই। এবার দেখানো হলেও লুকোচুরি রয়েই গেল। অবশ্য এখন পর্যন্ত ভাঁজ করা ফোনটির নামও ঠিক করতে পারেনি স্যামসাং।সানফ্রান্সিসকোতে স্যামসাংয়ের ডেভেলপার সম্মেলনে বুধবার দেখা মিললো জনপ্রিয় ব্র্যান্ডটির ফোল্ডেবল ফোনের। এতে এক সঙ্গে ব্যবহার করা যাবে তিন অ্যাপ।নাম ঠিক না করলেও স্যামসাং নতুন প্রযুক্তির এ ফোনকে আখ্যায়িত করেছে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে হিসেবে। এটি উন্মোচন করেন টেক জায়ান্টটির মোবাইল প্রোডাক্ট মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাস্টিন ডেনিসন ।

ফোল্ডেবল ফোন নিয়ে বেশ কিছু দিন থেকে ব্যাপক আলোচনা চলছে। এ দৌঁড়ে হুয়াওয়েকে পেছনে ফেললেও আরেক চীনা কােম্পানি রয়োল কর্পোরেশনের কাছে হেরেছে স্যামসাং।গত ১ নভেম্বর ফ্লেক্সপাই নামে একটি ফোল্ডেবল ফোন উন্মোচন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে রয়োল।সম্মেলনে ডেনিসন জানান, ফোল্ডেবল ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় পকেটে রাখা যাবে। আবার মেলে ধরলে তা ৭ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লেতে পরিণত হবে।ফোনটি নিয়ে গত পাঁচ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে স্যামসাং। সস্মেলনে জানানো হয়, আগামী এক মাসের মধ্যেই উৎপাদন শুরু হবে।তবে ফোনটির পুরো ডিজাইন দেখতে দেয়নি দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি । কেস দিয়ে ঢেকে রাখায় আসল ডিজাইন বোঝা যায়নি। পরে আরেকটি ইভেন্টে জানানো হবে পুরো ফোনের স্পেসিফিকেশন বলে সম্মেলনে জানানো হয়েছে।টেক জায়ান্টটি শুধু জানিয়েছে, ফোনটিতে একই সঙ্গে চলবে তিনটি অ্যাপ।



এদিকে, বুধবার ক্যালিফোর্নিয়ায় অ্যান্ড্রয়েড সামিটে গুগল অ্যান্ড্রয়েডের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভ ব্রুক জানান, আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ফোল্ডেবল ফোনটিকে সব রকম সহায়তা দেবে। তিনি জানান, আগামী বছরের প্রথম দিকেই বাজারে আসবে ফোল্ডেবল ডিভাইসটি।গুগলের হেড অব অ্যান্ড্রয়েড ইউএক্সের গ্লেন মারফি জানান, ফোনটির বেশ কিছু ফিচার তৈরিতে ডেভেলপারদের সঙ্গে কাজ করবে গুগল।নুতন এ ফোনের জন্য প্রয়োজন হবে বিশেষ ধরনের অ্যান্ড্রয়েড ভার্সন। তাই সেটি তৈরিতে গুগল সরাসরি কাজ করছে স্যামসাংয়ের সঙ্গে।


Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates