গেইমারদের জন্য ফিলিপসের মনিটর



পেশাগত গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও গেইমাদের জন্য ফিলিপস ব্র্যান্ডের নতুন একটি মনিটর বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।‘২২৬ই৯কিউডিএসবি’ মডেলের মনিটরটি ২২ ইঞ্চির। মনিটরটির রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল।

আইপিএস ও আল্ট্রা ন্যারো বেজেল ডিসপ্লের মনিটরটি বাজারে বেশ জনপ্রিয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড।ভিডিও গেইমারদের জন্য এএমডি ফ্রিসিঙ্ক টেকনোলজি রয়েছে মনিটরটিতে। এছাড়াও এই মনিটরে ফ্লিকফ্রি টেকনোলজি রয়েছে। যার ফলে ব্যবহারকারীদের মাথায় কোনপ্রকার যন্ত্রনাও অনুভব হয় না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।মনিটরটিতে আরও রয়েছে ভিজিএ, ডিভিআই-ডি ও এইচডিএমআই পোর্ট। ওয়ালমাউন্ট সুবিধা সম্পন্ন কালো ও রুপালী মিশ্রিত রঙে এটি পাওয়া যাচ্ছে।মনিটরটি বাজারে ১১ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে তিন বছরের ওয়ারেন্টি।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates