হুয়াওয়ে মেট ২০ আনটুটুর বিচারে সেরা



পারফরমেন্সের ভিত্তিতে শীর্ষ ১০ অ্যান্ড্রয়েড ফোনের তালিকা প্রকাশ করেছে পারফর্মেন্স রেটিংয়ের অ্যাপ আনটুটু বেঞ্চমার্ক।অক্টোবরের সেরা অ্যান্ড্রয়েড ফোনগুলো নিয়ে তৈরি এ তালিকাটি প্রকাশ করা হয়েছে চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে। এই তালিকার শীর্ষ তিনে রয়েছে হুয়াওয়ের ফোন। হুয়াওয়ের ফোনগুলো হলো মেট ২০, মেট ২০ প্রো ও মেট ২০ এক্স। প্রতিটি ফোনেই ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৯৮০। প্রসেসরটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে।চতুর্থ ও পঞ্চম স্থানে আশে শাওমির গেইমিং ফোন ব্ল্যাক শার্ক হ্যালো ও ব্ল্যাক শার্ক। ১০ গিগাবাইট র‍্যামের ব্ল্যাক শার্ক হ্যালো ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর।


ষষ্ঠ স্থানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর সমৃদ্ধ মেইজু ১৬।সপ্তম স্থানে আছে ওয়ানপ্লাস সিক্স। নতুন ফোন হওয়ায় গত ২৯ অক্টোবর উন্মোচিত ওয়ানপ্লাস সিক্স-টির নাম তালিকায় রাখা হয়নি। একই কারণে শাওমির নতুন ফোন এমআই মিক্স ৩ ও অনার ম্যাজিক ২ ফোনটিও তালিকায় জায়গা পায়নি।তালিকার অষ্টম স্থান দখল করেছে গেইমিং ফোন আসুস আরওজি ফোন। ৮ গিগাবাইট র‍্যামের ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে স্মার্টিসান আর১ ও নুবিয়া জেড১৮।এই তালিকার চতুর্থ থেকে দশম স্থানে থাকা প্রতিটি ফোনেই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর।অবাক করার মতো বিষয় হলো, স্যামসাংয়ের গ্যালাক্সি কিংবা গুগলের পিক্সেল সিরিজের কোনো ফোন তালিকাটিতে জায়গা পায়নি।



Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates