
তথ্যপ্রযুক্তি খাতের পাঁচ প্রতিষ্ঠানকে ‘আইসিটি অ্যাওয়ার্ড’ দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ।
তৃতীয়বারের মতো আয়োজনে পুরস্কারগুলো পেয়েছে গ্রাফিক পিপল লিমিটেড, সিনেসিস আইটি লিমিটেড, সহজ ডটকম, বাগডুম ডটকম এবং ড্যাফোডিল ফ্যামিলি।
শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কারগুলো তুলে দেয় ডেইলি স্টার কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনানামসহ অনেকেই।
আয়োজনে বক্তারা দেশকে বিশ্বে তুলে ধরার জন্য উদীয়মান তথ্যপ্রযুক্তির বাজার হিসেবে তুলে ধরার আহবান জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির যে উন্নয়ন হয়েছে তার জন্য বিভিন্ন উৎপাদন অন্তত চারগুণ বেড়েছে। তথ্যপ্রযুক্তির এই বদল দেশের তরুণরা সাদরে গ্রহণ করেছে। ফলে দেশের উন্নয়নও এখন সমান্তরালে হয়েছে তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে। এই ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮ আয়োজনে সহযোগিতা করেছে মাইক্রোসফট বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও বেসিস।
Post a Comment