
আইওএস অপারেটিং সিস্টেমের নতুন আপডেট এনেছে টেক জায়ান্ট অ্যাপল। আইওএস ১২.১ সংস্করণটিতে নতুন কিছু ফিচারের পাশাপাশি পূর্বের কিছু নিরাপত্তামূলক বাগ ফিক্স করা হয়েছে।৪৯৩ দশমিক ৮ মেগাবাইট সাইজের আপডেটে ফেইস টাইমে গ্রুপ চ্যাটের সুবিধা যুক্ত করা হয়েছে। ওএসটিতে ৭০টি নতুন ইমোজিও আনা হয়েছে। এছাড়া, আইফোন ১০এস, ১০এস ম্যাক্স ও ১০আরে ইসিমসহ ডুয়েল সিম সাপোর্ট পাওয়া যাবে।
নতুন আইফোনের পাশাপাশি আইফোন ১০, আইফোন ৮ প্লাস, আইফোন ৮, আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৬এস প্লাস, আইফোন ৬এস, আইফোন ৬ প্লাস, আইফোন ৬, আইফোন এসই ও আইফোন ৫এস এর ব্যবহারকারীরা আইওএস ১২.১ ইন্সটল করতে পারবেন।এছাড়া, অ্যাপলের ট্যাবলেট ডিভাইসের মধ্যে ১২ দশমিক ৯, ১০ দশমিক ৫ ও ৯ দশমিক ৭ ইঞ্চি আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার, আইপ্যাড মিনি ৪, আইপ্যাড মিনি ৩ ও আইপ্যাড মিনি ১ এ মিলবে এই আপডেট। এর বাইরে আইপডের পঞ্চম সংস্করণেও আপডেটটি পাওয়া যাবে।
নতুন সংস্করণটি ইন্সটল করতে ডিভাইসের সেটিংস অপশন থেকে জেনারেলে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেখানে হালনাগাদ সংস্করণটি দেখাবে। তারপর ডাউনলোড ও ইন্সটল বাটনে ক্লিক করে ফোনে তা ইন্সটল করে নেয়া যাবে।
Post a Comment