নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে গুগল



নতুন আরেকটি পিক্সেল ফোন বাজারে আনতে যাচ্ছে গুগল। পিক্সেল ৩ লাইট নামের ডিভাইসটি মিডরেঞ্জ ব্যবহারকারীদের জন্য আনা হবে। টেক জায়ান্টটি ফোনটির বিষয়ে চুপ থাকলেও অনলাইনে ফাঁস হয়েছে ছবি ও তথ্য।রোজ্যাটকেড ওয়েবসাইটে ফাঁস হয় ডিভাইসটির ছবি। আগেও এ সাইট পিক্সেল ৩ ও পিক্সেল ৩এক্সএলের ছবি ফাঁস করেছিল, যা পরে সঠিক প্রমাণিত হয়।ফাঁস হওয়ার ছবিতে দেখা যায়, ডিভাইসটির পেছনে রয়েছে একটি ক্যামেরা ও ফ্ল্যাশ। ক্যামেরার ঠিক নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।ফোনের ডান সাইডবারে রয়েছে আগের মতোই ৩.৫এমএম হেডফোন। ডান পাশেই রয়েছে পাওয়ার এবং ভলিউম আপ ও ডাউন বাটন।

অধিক বেজেলের ডিভাইসটির কনফিগারেশনের তথ্য প্রকাশ করেছে গিকবেঞ্চেও। এ থেকে জানা যায়, ৫.৫৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের ডিভাইসটির রেজুলেশন ২২২০*১০৮০ পিক্সেল।কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭০ প্রসেসর যুক্ত ডিভাইসটিতে রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম। গ্রাফিক্স সুবিধার জন্য আছে অ্যান্ড্রেনো  ৬১৫ জিপিইউ। ২ হাজার ৯১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে এতে।ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে মিলবে অ্যান্ড্রয়েড ৯.০ পাই।ধারণা করা হচ্ছে, ফোনের মূল্য ৫০০ ডলারের আশেপাশে হতে পারে। এটি কবে বাজারে ছাড়া হবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates