অ্যামাজন গ্রাহকের বেশ কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস?



সমস্যার কারণে বেশ কিছু গ্রাহকের তথ্য ফাঁস! ফাঁস হয়েছে কিছু সংখ্যক অ্যামাজন গ্রাহকের ব্যক্তিগত তথ্য। আক্রান্ত গ্রাহদেরকে পাঠানো ইতিমধ্যে ইমেল পাঠানো হয়েছে সংস্থার তরফে। যেখানে বলা হয়েছে, কোনও গুরুত্বপূর্ণ তথ্য নয়, তবে গ্রাহকদের নাম,মেলের মতো কিছু তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বেশ কিছু গ্রাহক ইতিমধ্যে তাদের স্ক্রিনশট সামনে এনেছে।

অ্যামাজনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমরা ত্রুটি সমাধান করেছি এবং ‘আক্রান্ত হয়ে থাকতে পারেন’ এমন গ্রাহকদের বিষয়টি জানিয়েছি।” মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকের তথ্য ফাঁস হলেও তাদের পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন নেই বলে জানিয়েছে অ্যামাজন। এমনটাও ধারণা করা হচ্ছে যে, শুধু নাম এবং ইমেল ফাঁস হলেও এর সুযোগ নিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট রিসেটের চেষ্টা করা হতে পারে বা ‘ফিশিং অ্যাটাকের’ জন্য তাদের ইমেল লক্ষ্য করা হতে পারে।

ত্রুটির কারণে কী কত জন গ্রাহক আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কোনও জবাব দেয়নি অ্যামাজন। অ্যামাজন ওয়েবসাইট এবং অন্যান্য ব্যবস্থা এতে আক্রান্ত হয়নি বলে সিএনবিসিকে জানিয়েছেন অ্যামাজনের এক আধিকারিক। শুধু তাই নয়, ফাঁস হয়ে যাওয়া তথ্য কথায় দেখা যাচ্ছিল তা এখনও জানা যায়নি। তবে এভাবে গ্রাহকদের তথ্য ফাঁস হয়ে যাওয়াতে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates