
গুগল শেষ পর্যন্ত নিশ্চিত করেছে, অ্যান্ড্রয়েড ফোনে ডার্ক মোড ব্যাটারি খরচ কমায়।স্মার্টফোনের ব্যাটারি লাইফ কিভাবে কমে যায় তার কিছু তথ্য প্রকাশ করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল।তারা গত সপ্তাহে অ্যান্ড্রয়েড ডেভেলপার সামিটে এমন তথ্য জানিয়েছে। ডেভেলপারদের উদ্দেশ্যে বক্তব্যে ব্যাটারি সাশ্রয়ের জন্য কিছু অ্যাপ্লিকেশনের কথাও উল্লেখ করেছে গুগল।স্ক্রিনের উজ্জ্বলতা ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা বলা যায়।
এছাড়াও স্ক্রিন কালারও ব্যাটারি খরচ করে বেশি বলে স্ল্যাশ গিয়ার নামের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে গুগলকে উদ্ধৃত করে।প্রেজেন্টেশন দেবার সময় ইন্টারনেট জায়ান্টটি জানায়, কিভাবে ডার্ক মোড ব্যবহার করে ৪৩ শতাংশ পর্যন্ত ব্যাটারি সাশ্রয় করা যায়। সেখানে জানায়, ফুল ব্রাইটনেসের চেয়ে নরমাল মোড ব্যবহার করে ব্যাটারি সাশ্রয় করা যায়। ইউটিউব অ্যাপ খুব বেশি ব্রাইটনেস ব্যবহার করে এবং ব্যাটারি খরচ বেশি হয়।গুগল অবশ্য ওই কনফারেন্সে স্বীকার করেছে, তারা ডেভেলপারদের যে হোয়াইট মোড ব্যবহারে উৎসাহিত করে সেটা ভুল ছিল।
Post a Comment