গুগলের কর্মীরা সহ্যের চূড়ান্ত সীমায় পৌঁছেছেন বলেই মনে হচ্ছে?




গুগলের কর্মীরা সহ্যের চূড়ান্ত সীমায় পৌঁছেছেন বলেই মনে হচ্ছে। কেননা বিশ্বব্যাপী টেক জায়ান্টটির ৭৬ অফিসের হাজারো কর্মী কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করেছেন। আজ তাদের ডাকা ধর্মঘট হওয়ার কথা রয়েছে।বিষয়টির সূত্রপাত হয় কর্মক্ষেত্রে যৌন নিপীড়কদের বিরুদ্ধে কোম্পানিটির নিরব অবস্থান এবং বড় কর্তাদের শাস্তির বদলে মোটা অংকের টাকাসহ অবসরে পাঠানোর খবর ফাঁস হলে।

প্রথমে ২০০ জন গুগল প্রকৌশলী এর প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এরপর বিষয়টি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে জনপ্রিয় এ টেক জায়ান্টের সব অফিসে।সর্বশেষ খবরে জানা যায়, বিশ্বব্যাপী গুগলের সব অফিস এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং তারাও কর্মবিরতিতে যাবে। কর্মীদের এই আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে খোদ গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইও।গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে ঘিরে আন্দোলনটি দানা বাঁধে। প্রতিবেদনে বলা হয়, যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিনকে গুগল ৯০ মিলিয়ন ডলারের অবসর ভাতা প্রদান করেছে।

শুধু অ্যান্ডিই নন, এমন অভিযুক্ত প্রায় সব কর্মীকেই গুগল এমন মোটা অংকের ভাতা দিয়ে অবসরে পাঠিয়েছে বলেও অভিযোগ তোলা হয় প্রতিবেদনে। যদিও রুবিনের তরফ থেকে বিষয়টিকে নিতান্তই অতিরঞ্জন বলে জানানো হয়েছে।অফিসের মধ্যে আন্দোলনের মুখে গুগল যে এই প্রথম পড়ছে তা নয়। এর আগেও পেন্টাগনকে কৃত্রিম বুদ্ধিমত্তার ড্রোন বানিয়ে দেওয়ার ‘মাভেন প্রকল্পের’ বিরুদ্ধেও কর্মীরা ব্যাপক আন্দোলন করে এবং গুগলকে এমন কাজ থেকে সরিয়ে আনে।সম্প্রতি চীনে কাস্টম সার্চ নিয়েও আন্দোলন হয়।তবে এ আন্দোলনকে সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন গুগলের কর্মীরা। প্রধান নির্বাহীও সমর্থন জানিয়ে বলেছেন, তিনিও আছেন তাদের সঙ্গে।পিচাই আন্দোলনের খবরে কর্মীদের কাছে ইমেইল করে যৌন নিপীড়ন ইস্যুতে গুগলের কঠোর অবস্থানেরকথা জানিয়ে বলেন, যৌন নিপীড়কদের বিরুদ্ধে গুগলের অবস্থান কঠোর। ইতিমধ্যে ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ৪৮ কর্মীকে গুগল এমন অপরাধের দায়ে ছাঁটাই করেছে। আগামীতেও ছাড় দেওয়া হবে না। খবর : গিজমোডো, সিএনবিসি

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates