অনলাইনে রিফারবিশড আইফোন ৮ বিক্রি শুরু



আনুষ্ঠানিকভাবে নিজেদের অনলাইন স্টোরে রিফারবিশড আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস বিক্রি শুরু করেছে অ্যাপল। মডেল দুটির রিফারবিশড সংস্করণে ছাড় দেওয়া হয়েছে ১৫ শতাংশ। তবে এই সুবিধা পাবেন শুধু যুক্তরাষ্ট্রের ক্রেতারা ।সার্টিফাইড রিফারবিশড পণ্যের তালিকায় ৬৪ গিগাবাইট স্টোরেজের আইফোন ৮ ও আইফোন ৮ প্লাসের নাম যুক্ত হওয়া আইফোন দুটির দাম কমেছে ১০০ টাকা করে।অ্যাপলের  অনলাইন স্টোরে  আইফোন ৮ কেনা যাবে  ৪৯৯ ডলার (৪১ হাজার ৯১৬ টাকা)।

আইফোন ৮ প্লাস কেনা যাবে ৫৯৯ মার্কিন ডলারে (৫০ হাজার ৩১৬ টাকা)। আইফোনগুলো সিলভার, গোল্ড ও স্পেস গ্রে রঙে পাওয়া যাবে।রিফারবিশড ফোনগুলোতে নতুন ফোনের মতোই এক বছরের ওয়ারেন্টি সুবিধা দেবে অ্যাপল। এর সঙ্গে থাকবে নতুন ব্যাটারি ও অ্যাক্সেসরিজ। আইফোন দুটিতে অ্যাপল কেয়ার সেবাও পাওয়া যাবে।গত বছরের সেপ্টেম্বরে বাজারে  আইফোন ৮ ছাড়া হয় ৬৯৯ মার্কিন ডলারে বা (৫৫ হাজার ৯২০ টাকা) এবং ৮ প্লাসের বাজারে আনা হয় ৭৯৯ মার্কিন ডলারে (৬৩ হাজার ৯২০ টাকা)।সাধারণত কম ত্রুটিপূর্ণ নতুন আইফোন ক্রেতাদের কাছ থেকে ফেরত নিয়ে থাকে অ্যাপল। পরবর্তীতে ফোনগুলো মেরামত ও পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় কম দামে বাজারে ছাড়লে সেগুলোকে বলা হয় সার্টিফাইড রিফারবিশড আইফোন।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates