দারাজে ফাটাফাটি ফ্রাইডে ২৩ নভেম্বর



দেশের শীর্ষ স্থানীয় অনলাইন শপিং সাইট দারাজ বাংলাদেশ, বিগত তিন বছরের সফলতার সূত্র ধরে চতুর্থবারের মতো আয়োজন করেছে জনপ্রিয় শপিং ইভেন্ট ফাটাফাটি ফ্রাইডে। ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে আছে ডেটল, ডিউরেক্স, শেভার শপ ও গার্নিয়ার। আগামীকাল শুক্রবার, এই সেলস ইভেন্টে রয়েছে বিদেশি পণ্যের গ্লোবাল কালেকশনসহ প্রায় ৫ লাখ পণ্য এবং থাকছে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত মূল্যছাড়। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ফেসবুক লাইভের মাধ্যমে উদ্বোধন করেন ২৩ নভেম্বর তারিখের ক্যাম্পেইন কার্যক্রম।

এবার ফাটাফাটি ফ্রাইডের মধ্য দিয়ে উদ্বোধন হচ্ছে দারাজের গ্লোবাল কালেকশন, যার মাধ্যমে কোনো রকম শিপিং ফি ছাড়াই দারাজ থেকে বিদেশি পণ্য কেনা যাবে ঘরে বসেই। ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নানা রকম ভাউচার। এর মধ্যে অন্যতম হল- ক্রেজি ভাউচার, মেগা ভাউচার, আই লাভ ভাউচার ও টপ আপ ভাউচার। এছাড়াও ক্যাম্পেইনের পুরো দিন জুড়ে থাকবে ৫টি ফ্ল্যাশ সেল।

অনলাইন ইভেন্টটিতে দারাজের সঙ্গে পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে দেশের ৫টি স্বনামধন্য ব্যাংক। পণ্য কেনায় থাকছে বিভিন্ন ধরনের ব্যাংক ডিসকাউন্ট, সঙ্গে আরো থাকবে বিকাশের ক্যাশব্যাক অফার। সিটি ব্যাংক (অ্যামেক্স কার্ড), ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে পাওয়া যাবে ১০% পর্যন্ত (২০০০ টাকা পর্যন্ত) মূল্যছাড় এবং বিকাশ পেমেন্টে থাকছে সর্বোচ্চ ২০% পর্যন্ত (১৫০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা। এছাড়াও মাস্টারকার্ডের মাধ্যমে কেনাকাটা করে জিতে নেওয়া যাবে সিঙ্গাপুরে যাওয়ার দুটি টিকেট।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates