
দেশের বাজারে নোকিয়া ৫.১ প্লাস এবং ৩.১ প্লাস মডেলের দুটি হ্যান্ডসেট এনেছে ব্র্যান্ডটির মূল কোম্পানি এইচএমডি।ফোন দুটির মধ্যে ৫.১ প্লাস মডেলটিকে গেইমিং ফোন বলছে প্রতিষ্ঠানটি। তাই সেখানে ব্যবহারকারীদের আলাদা অভিজ্ঞতা দিতে এআই ইমেজিং, পারফরমেন্সে জোর দিয়েছে এইচএমডি গ্লোবাল।এইচএমডি গ্লোবাল প্যান এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্ত বলেন, আমাদের উদ্দেশ্য ছিল গ্রাহকদের গেইমিংয়ে ইতিবাচক অভিজ্ঞতা দেবার। যেটা ৫.১ প্লাসের মাধ্যমে দিতে পারবো। অন্যদিকে নোকিয়া ৩.১ মডেলটিতে বড় স্ক্রিন এবং বড় ব্যাটারির মাধ্যমে একটা সুবিধাজনক প্যাকেজে আনতে যাচ্ছি।মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এক প্রেস ইভেন্টের মাধ্যমে হ্যান্ডসেট দুটির উন্মোচন করে এইচএমডি গ্লোবাল।নোকিয়া ৫.১ প্লাস ফোনে রয়েছে ৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ফেইস রিকগনিশন সুবিধা।মিডিয়াটেক হেলিও পি৬০ চিপসেটের হ্যান্ডসেটটির পিছনে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা রয়েছে। দেশের বাজারে এর দাম ২১ হাজার ৯৯০ টাকা।এছাঢ়াও নকিয়া ৩.১ প্লাসে রয়েছে ৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। যার অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ৩৫০০ এমএএইচ ব্যাটারির ফোনটির দাম কত হবে সেটি না জানালেও ১৮ হাজার টাকার মতো হবে পারে বলে ধারণা করা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ, মার্কেটিং লিড ইফফাত জহুরসহ আরও অনেকেই।
Post a Comment