মটোরোলা জি ৭ ও জি ৭ প্লাস ছবি ফাঁস?



স্মার্টফোনের বাজারে এখন সুবিধাজনক অবস্থানে নেই মটোরোলা। তাই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জি সিরিজের নতুন ডিভাইস আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনলাইনে ফাঁস হয়েছে এ সংক্রান্ত ছবি ও তথ‍্য।মটোরোলার নতুন ফোন দুটির নাম হবে মটোরোলা জি ৭ ও জি ৭ প্লাস। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ‍্যম গিজমোচায়নাতে প্রকাশিত ছবিতে দেখা যায়, ফোন দুটির ডিজাইন দেখতে অনেকটা জি ৬ ও জি ৬ প্লাসের মতো। সামনে রয়েছে ওয়াটার ড্রপ নচ এবং পেছনে আছে ডুয়েল ক‍্যামেরা ও ফ্ল্যাশ। ক‍্যামেরার নিচে রয়েছে মটোরোলার লোগো।

মটোরোলা জি ৭ ও জি ৭ প্লাস ফোনের ডিসপ্লে সাইজ হবে যথাক্রমে ৬ ও ৬ দশমিক ৫ ইঞ্চি। ৪ গিগাবাইট র‍্যামের পাশাপাশি ডিভাইস দুটিতে মিলবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০।ডিভাইস দুটি মূলত মিডরেঞ্জ ব‍্যবহারকারীদের কথা ভেবেই আনা হচ্ছে। মটোরোলা অফিশিয়ালভাবে কোনো তথ‍্য না জানালেও ধারণা করা হচ্ছে, আগামী বছর অনুষ্ঠিতব‍্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ডিভাইসটির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।এদিকে, মটোরোলার অ্যান্ড্রয়েড ওয়ানের প্রথম হ্যান্ডসেট পেতে যাচ্ছে অ‍্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট। গত আগস্টেই (ইন্টারন্যাশনাল ফিনকোস্টস্টেলাং বার্লিন) আইএফএ আয়োজনে মটোরোলা ডিভাইসটি উন্মোচন করে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates