মহাবিশ্ব শুরুর সংকেত শনাক্ত করবে পারমাণবিক ঘড়ি



মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে স্থান ও সময়ের অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানী মহলে দ্বিমত নেই। তবে সঠিক সময় নির্ধারণে আজও গবেষণা চলছে। এরই অংশ হিসেবে দুটি পারমাণবিক ঘড়ি তৈরি করেছেন বিজ্ঞানীরা।তারা বলছেন, ঘড়ি দুটি মহাবিশ্বের শুরুর দিককার অস্পষ্ট হয়ে আসা সংকেত শনাক্তে সাহায্য করবে। এছাড়া মহাশূন্যের রহস্যময় ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থের অস্তিত্ব প্রমাণ করাও সম্ভব হবে।যুক্তরাজ্যের ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যান্ডার্টস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) জানিয়েছে, তাদের তৈরি পারমাণবিক ঘড়ি এতটাই নিখুঁত ৫০০ বিলিয়ন বছরেও এটা এক সেকেন্ড সময় এদিক-ওদিক করবে না।ঘড়িগুলোর নাম দেওয়া হয়েছে ‘স্ট্রনটিয়াম লেট্টাইস ক্লক’।

যা সময় নিরূপনের ক্ষেত্রে আগের রেকর্ড সৃষ্টিকারী ঘড়ি কোয়ান্টাম লজিক ক্লক থেকেও ৫০ ভাগ নিখুঁত। ঘড়ি দুটি দিয়ে ইতিমধ্যেই মহাবিশ্ব নিয়ে গবেষণায় দারুণ ফলও পাওয়া গেছে।পদার্থবিদরা বলছেন, ঘড়িগুলো মাধ্যাকর্ষণ গবেষণা, মহাবিশ্বের শুরুর দিকের সংকেত শনাক্ত এমনকি ডার্ক ম্যাটারের গবেষণায়ও তাদের সাহায্য করছে। ঘড়ির লেজার বিমে গঠিত গ্রিডে রাসায়নিক উপাদানের হাজার হাজার পরমাণু ধারণ করতে পারে।এনআইএসটির প্রকল্পটির প্রধান এন্ড্রু লুডলো বলেন, সময়ের পদ্ধতিগত অনিশ্চয়তা, স্থিতিশীলতা এবং পুনরোৎপাদনশীলতা ঘড়ি দুটির কার্যকারিতার বিশেষ বৈশিষ্ট্য। এছাড়া দুই ঘড়ির মধ্যে সমন্বয়ও দারুণ, যাকে বলছি পুনরোৎপাদনশীলতা।এনআইটিএস জানিয়েছে, ভবিষ্যতে ভিন্ন ভিন্ন মহাদেশে এই ঘড়ি স্থাপনের পরিকল্পনা তাদের রয়েছে। যাতে এক সেন্টিমিটারের মধ্যে হলেও এটি সময়ের তারতম্য সঠিকভাবে নিরূপণ করতে পারে। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates