নিজেদের ডেটিং অ্যাপ পরীক্ষামূলক চালু করেছে ফেইসবুক?




নিজেদের ডেটিং অ্যাপ নিয়ে দীর্ঘ পরীক্ষার পর আরও দুটি দেশে তা পরীক্ষামূলক চালু করেছে ফেইসবুক।নতুন দেশ হিসেবে অ্যাপটি কানাডা এবং থাইল্যান্ডে চালু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে দেশ দুটিতে ফেইসবুকের এই অ্যাপটি পেতে শুরু করেছেন ব্যবহারকারীরা।

এর আগে গত মে মাসে ফেইসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলনে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ টিন্ডার আর বাম্বল-এর মতো ডেটিং অ্যাপ আনার কথা জানান।তার চার মাস পরে সেপ্টেম্বরে কলম্বিয়ায় নতুন এই প্ল্যাটফর্মের পরীক্ষা শুরু করে ফেইসবুক।ডেটিং সেবার সুবিধা নিতে চাইলে ব্যবহারকারীকে তাদের অ্যাকাউন্ট থেকে আলাদা একটি প্রোফাইল খুলতে হবে। তবে মূল ফেইসবুক প্রোফাইলের সঙ্গে ডেটিং প্রোফাইলটির কোনো সংযোগ থাকবে না। তাই ডেটিং অ্যাপের প্রোফাইল ফেইসবুক বন্ধুদের কাছে গোপনই থাকবে। অ্যাপটি দিয়ে টিন্ডার ও বাম্বল অ্যাংশাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় ফেইসবুক।

ডেটিং অ্যাপটিতে ব্যবহারকারীর প্রথম নামই শুধু দেখানো হবে। সম্পর্ক স্থাপনের জন্য ফেইসবুকের বন্ধু তালিকায় থাকা কারো প্রোফাইল এতে দেখানো হবে না। অ্যাপটির জন্য থাকবে আলাদা ইনবক্স। তবে এই ইনবক্সে ছবি বা লিঙ্ক পাঠানো যাবে না। নিরাপত্তার খাতিরেই শুধু বার্তা পাঠানোর অপশনটি খোলা রাখবে ফেইসবুক।সম্ভাব্য সঙ্গী খুঁজে বের করতে ফেইসবুক ব্যতিক্রমধর্মী একটি অ্যালগরিদম ব্যবহার করেছে। অ্যাপটিতে গ্রুপ বা ইভেন্টের মাধ্যমেও সঙ্গী খুঁজে নেওয়া যাবে।

যেমন ব্যবহারকারী যদি কোনো ইভেন্টের অ্যাটেন্ডিং অপশনে ক্লিক করেন তাহলে তার প্রোফাইলটি আনলক করার সুযোগ থাকবে। তাই বাকি যারা অ্যাটেন্ডিং অপশনে ক্লিক করেছেন তারা প্রোফাইলটি দেখতে পারবেন।অ্যাপ ব্যবহারকারীর বয়স ১৮ বা তার বেশি হতে হবে। তবে এখনি অ্যাপটিতে রাখা হচ্ছে না কোন বিজ্ঞাপন বা প্রিমিয়াম ফিচার।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates