
খুব ব্যস্ত বছর কাটাচ্ছে নকিয়া ফোনের নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। বছরের শুরু থেকে শেষ হতে চললো তবু যেন নতুন ফোন আনা ফুরাচ্ছে না প্রতিষ্ঠানটির।আগামী ৫ ডিসেম্বর এইচএমডি গ্লোবাল দুবাইয়ে এক ইভেন্টের আয়োজন করে নতুন পণ্য উন্মোচনের জন্য। ইতোমধ্যে অনুষ্ঠানটির জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।কিন্তু ঠিক কী পণ্য আনবে নকিয়া তা নিয়ে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি অন্তত তিনটি মডেলের ফোন আনতে পারে। যার দুটিতে থাকবে অল্প পরিমাণে নচ, অন্যটিতে নচ থাকবে না।
আগের যেসব তথ্য আছে নকিয়া সম্পর্কে সেগুলো বিশ্লেষণ করে বলা যায়, প্রতিষ্ঠানটি নকিয়া ৮.১ মডেলের ফোন আনতে পারে।তবে এর সবই ধারণা, প্রতিষ্ঠানটি বলছে, আমরা কি আনছি সেটা ধারণা না করে দুবাইয়ের ইভেন্টের দিকেই নজর রাখুন। দেখতে পাবেন।
যে গুজব ছড়িয়েছে তাতে জানা যাচ্ছে, ৮.১ হবে নকিয়ার ফ্ল্যাগশিপ ফোন। কিন্তু কোন স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাচ্ছে না।গত সপ্তাহেই নকিয়া বাংলাদেশে তাদের দুটি ফোন এনেছে। এর একটি নকিয়া ৫.১ আরেকটি ৩.১।
Post a Comment