স্মার্টফোনে ছাড় দিচ্ছে হুয়াওয়ে




দেশের বাজারে দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে হুয়াওয়ে। ফোন দুটি হলো নোভা থ্রি আই  ও ওয়াই নাইন ২০১৮। দুটি মডেলেই যথাক্রমে দুই হাজার ও ১৬শ’ টাকা করে দাম কমেছে।দাম কমে নোভা থ্রি আই এর বর্তমান মূল্য দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা ও ওয়াই নাইন এর দাম দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯০ টাকা।নোভা থ্রি আই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে। এর সামনে রয়েছে ২৪ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেলে ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা।

হ্যান্ডসেটটিতে আছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে বিল্ট-ইন এআইসমৃদ্ধ সর্বাধুনিক কিরিন ৭১০ চিপসেট।অন্যদিকে, ওয়াই নাইন-২০১৮ ফোনে আছে নচ যুক্ত ৬ দশমিক ৫ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০*২৩৪০ মেগাপিক্সেল। এর পেছনে আছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সামনে রয়েছে ১৬ ও ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে রয়েছে কিরিন ৭১০ অক্টাকোর চিপসেট।দেশে হুয়াওয়ের যেকোনো ব্র্যান্ড শপ ও অনুমোদিত মোবাইল আউটলেটে নতুন দামে ফোন দুটি কেনা যাবে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates