প্রথম বাণিজ্যিক সার্ভিস চালকবিহীন গাড়ির



দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে রাস্তায় নামতে যাচ্ছে চালকবিহীন গাড়ি। ট্যাক্সির মতোই অর্থ খরচ করে ওই গাড়িতে করে গন্তব্যে পৌঁছানো যাবে।আগামী মাসে কয়েকটি দেশের রাস্তায় নামানো হবে টেক জায়ান্ট গুগলের অঙ্গ প্রতিষ্ঠান ওয়েমোর তৈরি করা বিশেষ প্রযুক্তির গাড়িগুলো।চালকবিহীন গাড়িগুলো নতুন ব্র্যান্ডের নামে চলবে।

এটি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার ও লাইফটের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারনা করা হচ্ছে।আনুষ্ঠানিক ঘোষণার আগে ওয়েমো এই বিশেষ পরিবহন সেবার নাম গোপন রেখেছে। ছোট আকারেই সেবাটি চালু করা হবে।বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রযুক্তিবিদরা এক দশক ধরে চালকবিহীন গাড়ি তৈরি নিয়ে কাজ করেন। গ্রাহকদের নিরাপত্তা দেয়া থেকে শুরু করে সব ধরনের চাহিদা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে।ওয়েমোর এক মুখপাত্র বলেন, ডিসেম্বরের শুরুতেই এই সেবা চালু করা হবে।

ঠিক কবে সেবাটি উদ্বোধন হবে তা তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি।প্রকল্প সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা বলেন, বানিজ্যিকভাবে চালকবিহীন গাড়ির সেবা শুরু হলে তা হবে মাইলফলক। ওয়েমো এখনো বড় অনুষ্ঠানের মাধ্যমে শুরুর পরিকল্পনা করেনি। এ সংক্রান্ত অ্যাপও শিগগির ছাড়ার পরিকল্পনা নেই।চালকবিহীন গাড়ির গ্রাহক নির্বাচনেও কৌশলী হতে যাচ্ছে ওয়েমো। ওয়েমো আর্লি রাইডার নামে প্রোগ্রামের মাধ্যমে গ্রাহক নির্বাচন করা হবে। এর আওতায় এক বছরে ৪০০ পরিবার চালকবিহীন গাড়ির সেবা নিতে পারবেন।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates