
নভেম্বরের মাঝামাঝিতে দেশের বাজারে এ৭ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপ্পো।এতে আছে ৬ দশমিক ২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন ১৫২০ বাই ৭২৯ পিক্সেল।ছবি তোলার জন্য পেছনে থাকবে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকআপের জন্য রয়েছে ৪ হাজার ২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।ফোনটি ৪ জিবি র্যাম সংস্করণে পাওয়া যাবে এবং স্টোরেজ থাকবে ৩২ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অপরেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও।ওয়াটারড্রপ ডিজাইনের ফোনটির দাম কতো হবে তা এখনো জানা যায়নি।
Post a Comment