
নির্বাচন ইস্যুতে কয়েকবার খবর বেরিয়েছিল যে, এই সময়ে ফেইসবুক বন্ধ করতে পারে নির্বাচন কমিশন।মূলত গুজব প্রতিরোধের পরিকল্পনা থেকেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক নিয়ে দুঃশ্চিন্তা আছে সকলের।তবে নির্বাচন কমিশন এখন বলছে, ফেইসবুক বন্ধ করে দেওয়ার কথা তারা কখনোই ভাবেননি। বরং ফেইসবুক পর্যবেক্ষণে রেখে কীভাবে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেই লক্ষ্যেই চলছেন তারা।
২৬ নভেম্বর এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সকল মোবাইল ফোন অপারেটর এবং ঢাকা মেট্টোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে বৈঠক করেবে নির্বাচন কমিশন।
বুধবার সাংবাদিকদের নির্বাচন কমিশনের এই অবস্থানের কথা জানান সচিব হেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ফেইসবুক বন্ধ করার চিন্তা তারা কারছেন না।
তবে ইতোমধ্যেই ফেইসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে সেটি তারা নজরে রাখছেন এবং ওই বিষয়টিও বৈঠকে আলোচনা হবে বলে জানান কমিশন সচিব।
২৮ নভেম্বরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ২ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার আগ পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে নানা বাধ্যবাধকতা রয়েছে। তবে বিষয়টি আমলে নিচ্ছে না অনেক প্রার্থী। আর এক্ষেত্রে প্রচারণার কৌশল হিসেবে তারা ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকেই।
এর আগে এই নির্বাচনে কমিশন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধানও চালু করে।
Post a Comment