অ্যান্ড্রয়েড গোর দ্বিতীয় ফোন আনল স্যামসাং



অ্যান্ড্রয়েড গো সংস্করণের নিজেদের দ্বিতীয় স্মার্টফোন আনল স্যামসাং। ‘গ্যালাক্সি জে৪ কোর’ নামের ফোনটি উন্মোচন করেছে।প্রতিষ্ঠানটির প্রথম অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন ছিল গ্যালাক্সি জে২ কোর মডেলের। নতুন ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও সংস্করণ।নতুন ফোন জে৪ কোর তাদের জে২ কোরের চেয়ে কিছুটা উন্নত। ফোনটিতে রয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ও এক জিবি র‍্যাম। তবে স্টোরেজ বাড়িয়ে করা হয়েছে ১৬ জিবি।৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে থাকছে ৬ ইঞ্চির ডিসপ্লে। যার রেজুলেশন হবে ১৮৪০*৭২০ পিক্সেল।ফোনটিতে পিছনে ৮ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।তবে অন্যন্যা ফিচারের ক্ষেত্রে জে২ কোরের সঙ্গে মিল আছে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যম ভার্জ।অ্যান্ড্রয়েড গো সংস্করণটি বাজারে এনেছে গুগল একেবারে কম ক্ষমতার ফোনে ব্যবহারের জন্য।ফোনটি আনার কথা জানালেও কবে এবং দাম কত হতে পারে সে সম্পর্কে কিছু বলেনি দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates