অপারেটরদের র‍্যাঙ্কিং করবে বিটিআরসি

 

 মোবাইল ফোন অপারেটরগুলোর র‍্যাঙ্কিং করে তা প্রকাশ করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।

এতে গ্রাহক সেবার প্রতি অপারেটরগুলো আরও দায়িত্বশীল আর গ্রাহকরাও সচেতন হবে বলে মনে করছে নিয়ন্ত্রণ কমিশন।

রোববার গেজেট আকারে প্রকাশিত হয়েছে দেশের টেলিযোগাযোগ খাতের প্রথম  ‘কোয়ালিটি অব সার্ভিস’ (কিউওএস) নীতিমালা। বহুল আলোচিত এই নীতিমালায় মোবাইল ফোনে ইন্টারনেটের গতি নির্ধারণসহ বিভিন্ন সেবার মানের ক্ষেত্রে বেঞ্চমার্ক ঠিক করে দেয়া হয়েছে।

আর এসব বেঞ্চমার্কে অপারেটরগুলোর সেবার মান মূল্যায়ন করে র‍্যাঙ্কিং করা হবে।

র‍্যাঙ্কিংয়ের জন্য বিটিআরসির চালানো ড্রাইভ টেস্ট, বিভিন্ন সময় অপারেটরগুলোতে করা নিয়ন্ত্রণ সংস্থার ইন্সপেকশন ও অডিটের ফলাফল, গ্রাহক জরিপসহ অপারেটরদের কাছ হতে বিভিন্ন মাধ্যমে নেয়া তথ্য যাচাই করা হবে।






নীতিমালায় সার্ভিস কাভারেজ , কল সেটাপ সাকসেস রেট, কলড্রপ রেট, এমওএস নম্বর, কল সেটাপ টাইমসহ বিভিন্ন জায়গায় বেঞ্চমার্ক ঠিক করে দেয়া হয়েছে।

বেঞ্চমার্কে থ্রিজি প্রযুক্তির ইন্টারনেটে ডাউনলোডের সর্বনিন্ম গতি দুই এমবিপিএস নির্ধারণ করা হয়েছে। আর ফোরজিতে ৭ এমবিপিএস।

নীতিমালায় মোবাইলে কথা বলার ক্ষেত্রে কল ড্রপের হার সর্বোচ্চ দুই শতাংশ হতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ঘোষিত মানদণ্ড অনুসারে সেবা দেওয়া না হলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা করতে পারবে বিটিআরসি বলে নীতিমালায় সুস্পষ্ট করা হয়েছে।

মোবাইল অপারেটর ছাড়াও আইএসপি, ওয়াইম্যাক্স, বিটিসিএলের (ল্যান্ডফোন) মতো সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও কিউওএস নীতিমালা মেনে চলতে হবে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates