বিজ্ঞাপনের সঙ্গে সিনেমা, শো ফ্রি দেখাবে ইউটিউব



অ্যামাজন, নেটফ্লিক্সের মতো মাধ্যমগুলোর সঙ্গে টক্কর দিতে এবার ইউটিউব নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের সব ধরনের ভিডিও এবার শুধু বিজ্ঞাপন দেখার মাধ্যমেই উন্মুক্ত করতে চায়।অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগল চাইছে, এর মাধ্যমে তারা আরও বড় ধরনের দর্শক মাধ্যমটিতে যুক্ত করতে পারবে। এতদিন ইউটিউবের কিছু দর্শক শুধু টাকা দিয়েই কিছু মুভি এবং ইউটিউবের জন্য তৈরি শোগুলো দেখতে পারতো।গুগল চাইছে, এই কড়াকড়ির সীমাবদ্ধতা তারা তুলে দিয়ে বেশি দর্শক এনে বিজ্ঞাপন থেকেই আয় করবে।ইউটিউব এই ব্যবস্থাটি আগামী বছরের শুরু থেকেই চালু করতে চায়।

যদি এমন ব্যবস্থা চালু করে তখন আর প্রতিষ্ঠানটির যে প্রিমিয়াম গ্রাহকসেবা সেটি আর থাকবে না।তবে এর বাইরেও অবশ্য পেইড সেবার অপশনও রাখতে প্রতিষ্ঠানটি। যেখানে কেউ বিজ্ঞাপন না দেখেও টাকা দিয়ে সেবাটি নিতে পারবেন।প্রিমিয়াম সেবার গ্রাহক কত সে সম্পর্কে জানায়নি ফেইসবুক। তিন বছর আগে প্রতিষ্ঠানটির এই সেবা শুরু করে। বর্তমানে ২৯টি দেশে প্রিমিয়াম সেবা চালু আছে। যুক্তরাষ্ট্রে প্রতি মাসে ১২ ডলার খরচ করে এর গ্রাহক হতে হয়।চলতি মাসের মাঝামাঝিতে মাধ্যমটি ফ্রি সিনেমা দেখার সুবিধা এনেছে। যেখানে প্রাথমিকভাবে হলিউডের ১০০ সিনেমা ফ্রি দেখা যাবে। সে ক্ষেত্রেও গ্রাহকদের দেখতে হবে বিজ্ঞাপন। মুভি চলাকালীন ইউটিউবের নিয়মিত বিজ্ঞাপন প্রদর্শিত হবে। কিন্তু সেখানে যেহেতু খুব অল্প সংখ্যক সিনেমা থাকছে তাই নতুন এমন ব্যবস্থা করতে যাচ্ছে মাধ্যমটি। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates