ফোরজিতে ৫০ লাখ গ্রাহক হয়েছে গ্রামীণফোনের



ফোরজিতে ৫০ লাখ গ্রাহক হয়েছে গ্রামীণফোনের।চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারেনেট সেবা চালুর পর এখানে নেটওয়ার্ক সম্প্রসারণে ধীরে চলছিল অপারেটরটি। তবে নয় মাসে শেষ পর্যন্ত ৫০ লাখের মাইলফলক তারাই আগে স্পর্শ করলো।এই সময়ে রবি পেয়েছে ৪০ লাখ গ্রাহক আর বাংলালিংকের হয়েছে ১০ লাখের মতো।যদিও বর্তমানে ফোরজি গ্রাহক বৃদ্ধি থমকে আছে বলে বলছেন অপারেটরা। তারা জানাচ্ছেন, নানা কারণে ফোরজি হ্যান্ডসেটের সম্প্রসারণ থমকে আছে। ফলে গ্রাহকও বাড়ছে না।তবে এর মধ্যেও অপারেটররা তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করে যাচ্ছেন।গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, ফোরজি ডিভাইসের উচ্চমূল্য এবং ইকোসিস্টেমে এসব ডিভাইসের অভাব থাকার পরও এই সাফল্য কোম্পানির জন্য একটি বড় অর্জন।বিটিআরসি বলছে, দেশে তিন অপারেটর মিলে ফোরজি গ্রাহক এখন এক কোটির খুব কাছাকাছি ।১৯ ফেব্রুয়ারি দেশে চতুর্থ প্রজেন্মর সেবার যুগ শুরু হয়। আর এপ্রিল মাসের মাঝামাঝি পর্যায়ে আসতে ফোরজি সংযোগ ২৫ লাখে পৌঁছায়। জুনে তা ৬০ লাখে চলে আসে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates