রেডমি নোট 6 প্রো বিক্রি শুরু হয়েছে



গত বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro। শুক্রবার শুরু হয়েছে বিক্রি। প্রথম দিন Flipkart এ বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই ফোনের স্টক শেষ হয়ে গিয়েছিল। আবার কবে এই ফোন কেনা যাবে তা জানাল ই-কমার্স কোম্পানিটি।

28 সেপ্টেম্বর বুধবার দুপুর 12 টায় Flipkart, Mi.com আর Mi Home Store থেকে পাওয়া যাবে Redmi Note 6 Pro। Redmi Note 5 Pro ফোন থেকে এই ফোনে খুব বেশি পার্থক্য নেই। শুধুমাত্র ক্যামেরা, ডিজাইন ও ডিসপ্লে বিভাগে পরিবর্তন এসেছে। ফোনের ভিতরে থাকছে একই হার্ডওয়্যার। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।

Xiaomi Redmi Note 6 Pro এর দাম
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB  RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা। বুধবার দুপুর 12 টায় আবার বিক্রি হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart, mi.com আর mi home থেকে কেনা যাবে Redmi Note 6 Pro।

Xiaomi Redmi Note 6 Pro স্পেসিফিকেশান
Redmi Note 6 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।


ছবি তোলার জন্য Redmi Note 6 Pro তে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+2MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে। তথ্য সুত্র: গ্যাজেট৩৬০

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates