
ভারতে লঞ্চ হল Redmi Note 6 Pro। Redmi Note 5 Pro ফোন থেকে এই ফোনে খুব বেশি পার্থক্য নেই। শুধুমাত্র ক্যামেরা, ডিজাইন ও ডিসপ্লে বিভাগে পরিবর্তন এসেছে। ফোনের ভিতরে থাকছে একই হার্ডওয়্যার। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।
Xiaomi Redmi Note 6 Pro এর দাম
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা। শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart, mi.com আর mi home থেকে কেনা যাবে Redmi Note 6 Pro।
তবে শুধুমাত্র ব্ল্যাক ফ্রাইডে সেলে দুটি ভেরিয়েন্টেই 1,000 টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। এছারাও HDFC ক্রেডিট ও ডেবিক কার্ড গ্রাহকরা অতিরিক্ত 500 টাকা ছাড় পাবেন। ব্ল্যাক, রেড, ব্লু আর রোজ গোল্ড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Xiaomi Redmi Note 6 Pro স্পেসিফিকেশান
Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। আপাতত এই একটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro।
Post a Comment