22 নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 6 Pro



22 নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 6 Pro। আগামী বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হবে Redmi Note সিরিজের পরবর্তী স্মার্টফোন। এর পরদিন 23 নভেম্বর ভারতে বিক্রি শুরু হবে এই ফোন। আগামী শুক্রবার Flipkart ও Mi.com এ দুপুর 12 টায় Redmi Note 6 Pro বিক্রি শুরু হবে।

সম্প্রতি থাইল্যান্ডে Redmi Note 6 Pro ফোন বিক্রি শুরু হলেও ভারতে এই ফোন লঞ্চ করেনি বেজিং এর কোম্পানিটি। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।

থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর 4GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,990 ভাট (প্রায় 15,700 টাকা)। আপাতত একটি স্টোরেজ ভেরিয়েন্টে থাইল্যান্ডে পাওয়া যায় Redmi Note 6 Pro।

Xiaomi Redmi Note 6 Pro স্পেসিফিকেশান
Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ। আপাতত এই একটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro।

ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+1MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছেএই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates