লঞ্চের আগে এক নজরে OnePlus 6T ফোনের দাম ও স্পেসিফিকেশান



মাঝে আর কয়েকটা দিন। তার পরেই লঞ্চ হবে নতুন OnePlus 6T। আর লঞ্চের আগেই OnePlus ফোনের দাম ও স্পেসিফিকেশান ফাঁস হওয়া নতুন কোন ঘটনা নয়। OnePlus 6T লঞ্চের আগেও তার ব্যতিক্রম হল না। লঞ্চের আগের জার্মান ওয়েবসাইট ‘Otto' তে OnePlus 6T ফোনের দাম ও স্পেসিফিকেশান প্রকাশিত হল। 8GB RAM আর 128GB স্টোরেজের OnePlus 6T দাম ও স্পেসিফিকেশান দেখা গিয়েছে এই ইউরোপিয়ান ওয়েবসাইটে। প্রসঙ্গত ভারতে Amazon.in ছাড়াও অফলাইনে Relience Digital থেকে বিক্রি হবে OnePlus 6T। আগামী 30 অক্টোবর ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।

জার্মানীর ঐ ওয়েবসাইটে 8GB RAM ও 128 GB স্টোরেজের OnePlus 6T ফোনের দাম 569 ইউরো (প্রায় 48,000 টাকা)। যা OnePlus 6 ফোনের থেকে মাত্র 10 ইউরো (প্রায় 840 টাকা) বেশি।

OnePlus 6T ফোনে চলবে লেটেস্ট Android 9.0 Pieঅপারেটিং সিস্টেম। OnePlus 6T তে রয়েছে একটি 6.41 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট ওয়াটার ড্রপ নচ। OnePlus 6Tতে থাকবে Snapdragon 845 চিপসে, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

OnePlus 6T তে রয়েছে 20MP+16MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা।


কানেক্টিভিটির জন্য OnePlus 6Tতে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর USB Type-C। এই ফোন থেকে বাদ গিয়েছে 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও OnePlus 6T ফোনের ভিতরে থাকবে 3700 mAh ব্যাটারি।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates