ক্যামেরা স্লাইডার, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে আসছে Lenovo Z5 Pro



জুন মাসে লঞ্চ হয়েছিল Lenovo Z5। লঞ্চের আগে কোম্পানি দাবি করেছিল এই ফোনে থাকবে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে, 4TB স্টোরেজ। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি Lenovo। বাজারে আর দশটা ফোনের মতোই এই ফোনের ডিসপ্লের উপরেও ছিল একটি কালো নচ। আগামী 1 নভেম্বর বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান Lenovo Z5 Pro।

কোম্পানির এক প্রতিনিধি ইতিমধ্যেই এই ফোনের ছবি দেখিয়েছেন। সেখানে দেখা গিয়েছে Lenovo Z5 Pro ফোনে Oppo Find X ও Mi Mix 3 এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে। তবে Oppo Find X এর স্লাইডার মোটরের সাহায্যে ওঠা নামা করলেও Lenovo Z5 Pro ফোনের ক্যামেরা স্লাইডার ম্যানুয়ালি ওঠানামা করবে। এছাড়াও Lenovo Z5 Pro তে থাকবে বেজেল বিহীন ডিসপ্লে আর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিট সেন্সার।

এর আগে Lenovo Z5 লঞ্চের আগে একাধিক মিথ্যা দাবি করেছিনেল কোম্পানবির উচ্চ পদস্থ প্রতিনিধিরা। তাই টেক দুনিয়ায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এই কোম্পানি। Lenovo Z5 লঞ্চের আগে 4TB স্টোরেজ বেজেল লেস ডিসপ্লের কথা জানালেও পরে দেখা গিয়েছিল এই ফোনের ডিজাইন হুবহু iPhone X নকল করে ডিজাইন করা হয়েছ। তাই কোম্পানির কথা বিশ্বাস করতে নারাজ বেশিরভাগ টেক বিশেষজ্ঞ।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates