
আগামী 31 অক্টোবর চিনে লঞ্চ হবে Honor Magic 2। Magic 2 ফোনের ভিতরে থাকবে Honor এর ফ্ল্যাগশিপ HiSilicon Kirin 980 চিপসেট। এর সাথেই থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে আর ম্যানুয়াল স্লাইডার ক্যামেরা ডিজাইন। লঞ্চের ঠিক আগে Honor Magic 2 এর নতুন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Honor Magic 2 ফোনের ছবি দেখা গিয়েছে। সেখানে চিনের জনপ্রিয় অভিনেত্রী জানিলা ঝাও Honor Magic 2 ফোনের ছবি পোস্ট করেছেন। Magic 2 তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা।
Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। এই বছরে লঞ্চ হওয়া Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। কয়েকদিন আগেই Mi Mix 3 সম্পর্কিত এক খবরেও একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।
Honor Magic 2 ফোনের ভিতরে থাকবে Kirin 980 প্রসেসার। সম্প্রতি এই প্রসেসার সহ Mate 20 সিরিজের তিনটি ফোন ললঞ্চ করেছে Huawei। এটি প্রথম মোবাইল কম্পিউটিং এ 7nm চিপসেট। এর সাথেই নতুন এই প্রসেসারে আগের থেকে অনেক কম ব্যাটারি খরচ হবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেকটাই বেড়ে যাবে।
Post a Comment