আগামী ১০ বছরে এক হাজার উদ্যোক্তা তৈরি করতে চান জ্যাক মা



চীনের ধনকুবের জ্যাক মা ইন্দোনেশিয়ার প্রযুক্তি খাতে উদ্যোক্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।আগামী ১০ বছরে এক হাজার উদ্যোক্তা তৈরিতে তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন। তবে উদ্যোক্তাদের জন্য তৈরি প্রশিক্ষণ কেন্দ্রটি কবে চালু করা হবে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।সম্প্রতি দেশটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ওয়ার্ল্ড ব্যাংকের অংশগ্রহণে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই এসব কথা বলেন জ্যাক মা।

তিনি বলেন, শুধু ই-কমার্স খাতেই নয়, ক্লাউড কম্পিউটিং ও লজিস্টিক খাতেও বিনিয়োগ করবে তার কোম্পানি।তিনি আরও বলেন, মানব সম্পদ তৈরিতে ইন্দোনেশিয়ার বিনিয়োগ করা জরুরি।

মানুষের উন্নতি হলেই তাদের মন-মানসিকতায় পরিবর্তন আসবে, দক্ষতা বাড়লেই ডিজিটাল যুগে প্রবেশ করা যাবে।এর আগে গত মার্চে, দেশটিতে ডেটা সেন্টার চালু করে আলিবাবার শাখা কোম্পানি আলিবাবা ক্লাউড।ইন্দোনেশিয়ার বাজার ধরতে পারলে আলিবাবার জন্য তা খুবই লাভজনক প্রমাণিত হবে। তবে দেশটিতে দক্ষ প্রকৌশলী ও প্রশিক্ষণ কেন্দ্রের ঘাটতি রয়েছে। এ বিষয়গুলো মাথা রেখেই ইন্দোনেশিয়া সরকারের ই-কমার্স খাতের একজন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যাক মা।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates