সাইবার পুলিশ সেন্টার করছে সরকার



সাইবার পুলিশ সেন্টার’ করার অনুমোদন দিয়েছে সরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন ইউনিট হিসেবে এই সেন্টার হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক সিকিউরিটি ডিভিশন এই অনুমোদন দিয়েছে। মূলত সারা দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব প্রতিরোধের কাজ করবে নতুন এই ইউনিট।

নতুন এই সেন্টার ৩৪২ সদস্য নিয়ে গঠন করা হবে। আর সেন্টারের দায়িত্বে থাকবেন সিআইডির একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সেন্টার গঠনের কাজ শেষ হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

৩৪২ সদস্যের অন্যান্য পদে থাকবে দুজন অতিরিক্ত ডিআইজি, তিনজন পুলিশ সুপার, ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (এএসপি) ১৮ জন, পরিদর্শক ৪৫ জন, উপপরিদর্শক (এসআই) ১৪০ জন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ৩০ জন, কনস্টেবল ৭৫ জন, সিস্টেম অ্যানালিস্ট একজন, প্রোগ্রামার একজন ও মেইনটেন্যান্স পদে প্রকৌশলী একজন।এর বাইরেও, টেলিযোগাযোগ অধিদপ্তর কনটেন্ট ফিল্টারিংয়ের একটা প্রজেক্ট করছে যা নভেম্বরের আগেই কাজ শুরু করবে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates