চার লাখ ডলার দাম এআইয়ের আঁকা ছবির!



কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামের সাহায্যে আঁকা একটি স্থিরচিত্র চার লাখ ৩২ হাজার ডলারে বিক্রি হয়েছে।একটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দামে সেটি কেনেন নিউইয়র্কের এক বাসিন্দা।বিক্রির আগে এটির মূল্য ধারণা করা হচ্ছিল ৭ থেকে ১০ হাজার ডলার হতে পারে।পোর্ট্রেটটি এডমন্ড বেলামির।

পোর্ট্রেট অব এডমন্ড বেলামি নামে পরিচিত চিত্রটি প্যারিস-ভিত্তিক আর্ট কালেকটিভ নামে পরিচিত ছিল।চিত্রটি করতে যে অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে তাতে ১৪০০ থেকে ২০ শতকের মধ্যের ১৫ হাজার পোর্ট্রেটের মিশ্রণ রয়েছে।

তবে এর জন্য আলাদা করে ইমেজ জেনারেট করতে হয়েছে, তারপর অ্যালগরিদম নিয়ে কাজ করতে হয়েছে।কোন বড় নিলামে ওঠা চিত্র কর্মের মধ্যে এটাই প্রথম এআইকে কাজে লাগিয়ে করা পোর্ট্রেট।ভবিষ্যতে আরও সুক্ষ্মভাবে এমন পোর্ট্রেট তৈরি করবে এআই বলে জানান নিলাম আয়োজনকারীরা।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates