ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি এর কাজ কেন শিখবেন? শেখার পরে কোথায় কাজ পাবেন?

পাঠক বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। বন্ধুরা আজ আমি কি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তা নিশ্চয় হেড লাইন দেখেই বুঝতে পেরেছেন, হা বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি কি, ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি কেন শিখবেন? এই কাজটি শিখতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে?  ভালো ভাবে কাজ শেখার পরে কোথায় কাজ পাবেন?  এই সকল বিষয় নিয়ে কিছুক্ষন বকবক করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আশা করি আপনারা সম্পূর্ণ লেখাটি মনযোগ সহকারে পড়বেন,

ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি কি?ঃ

ইন্টারনেট এর সহায়তায় বিভিন্ন ওয়েব সাইট খুঁজে খুঁজে যে কোন তথ্য বের করার প্রক্রিয়াকেই ওয়েব রিসার্চ বলা হয় আর যে তথ্য গুলা পাওয়া গেল সেই তথ্য গুলা নির্দৃষ্ট প্লাটফরমে এন্ট্রি করায় হচ্ছে ডাটা এন্ট্রি।

ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি কেন শিখবেন?ঃ

আপনার ক্লায়েন্ট এর চাহিদা মত তথ্য খুঁজে দেওয়ার জন্য আপনাকে ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি এর কাজ শিখতে হবে, এখন প্রশ্ন হল আপনার ক্লায়েন্টের বিভিন্ন তথ্য সংগ্রহ করার প্রয়োজন হল

কেন??সেই তথ্য গুলিবা কি??

মনে করুন আপনি একজন ব্যবসায়ী আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নতুন নতুন কিছু পন্য নিয়ে এসেছেন বিক্রি করার জন্য এখন আপনার ঐ পন্যের সম্ভাব্য ক্রেতা যারা আছেন তারা যদি না জানে যে আপনার কাছে তাদের চাহিদার পন্য আছে তাহলে তো তারা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সেই পন্য কিনতে আসবে না। তাই আপনার পন্যের সম্ভাব্য ক্রেতাদের পন্য সম্পর্কে জানার জন্য আপনার প্রয়োজন হবে সম্ভাব্য ক্রেতাদের বিভিন্ন তথ্য।

আপনার যা যা জানতে হবে ঃ

ভালো ভাবে বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজ করা জানতে হবে

গুগোলে সার্চ করার কিছু টেকনিক আছে সেগুলো জানতে হবে

ফেসবুক ব্যবহার করা জানতে হবে(ফেসবুক এর বিভিন্ন ফিচার বের করা জানতে হবে)

এম এস এক্সেল বা গুগোল শীট এর ব্যবহার ভালো ভাবে জানতে হবে

ভালো ভাবে কাজ শেখার পরে কোথায় কাজ পাবেন?ঃ

প্রথমেই আমি বলব আপনি যখন দেখবেন যে আপনি মোটামুটি কাজ শিখে গেছেন তখন আপনি আপনার আশে পাশে বা দূরে যারা কাজ করছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং প্রথম দিকে ফ্রিতে হলেও তাদের সাথে কিছু দিন কাজ করবেন তাহলে আপনার বাস্তব কাজের অভিজ্ঞতা হয়ে যাবে এর পরে কিছুদিন আপনার কাজ সম্পর্কিত বিভিন্ন ফেসবুক গ্রুপে এক্টিভ থাকুন দেখবেন সেখানে অনেকই জব পোষ্ট করতেছে সেখান থেকে কাজ নিয়ে নিজে নিজেই কাজ করুন এভাবে আরো কিছু দিন কাজ করার পরে এবার আপনি বিভিন্ন  মার্কেটপ্লেস এর দিকে অগ্রসর হবেন তাহলেই দেখবেন আপনি খুব তাড়াতাড়ি অনলাইনে আপনার একটা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

বন্ধুরা এটাই ছিল ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি নিয়ে আপনাদের সাথে আজকের কিছুক্ষন বকবক করা, সমস্ত কাজের পুরা প্রসেস দেখানো হবে ধারাবাহিক ভাবে ভিডিও টিউটোরিয়ালে সেই পর্যন্ত সাথেই থাকুন আর এখন থেকেই গ্রুপে এক্টিভ থাকুন।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates