এক কোটি ইন্টারনেট সংযোগ বেড়েছে নয় মাসে



বছরের প্রথম নয় মাসে দেশে এক কোটি সাত লাখ ১১ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন চলতি সপ্তাহে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের শেষে দেশে সব মিলে কার্যকর ইন্টারনেট সংযোগ আছে নয় কোটি ১১ লাখ ৯৪ হাজার। বছরের শুরুতে যা ছিল আট কোটি চার লাখ ৮৩ হাজার।বৃদ্ধি পাওয়া এই সংযোগের মধ্যে কতোটা ফোরজি বা থ্রিজির সংযোগ সে সম্পর্কে কিছু বলেনি নিয়ন্ত্রণ কমিশন।বৃদ্ধি পাওয়া এক কোটি সাত লাখের মধ্যে এক কোটি তিন লাখ ৩১ হাজার ইন্টারনেটে যুক্ত হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যকার এই নয় মাসে ব্রডব্যান্ড সংযোগ বৃদ্ধি পেয়েছে তিন লাখ ৯০ হাজার। আর ওয়াইম্যাক্সের সংযোগ উল্টো নয় হাজার কমেছে।সেপ্টেম্বরের শেষে দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ চালু আছে আট কোটি ৫৩ লাখ ৮১ হাজার। ফিক্সড ব্রডব্যান্ড আছে ৫৭ লাখ ৩৪ হাজার। আর ওয়াইম্যাক্স সংযোগ কার্যকর আছে ৮০ হাজার।বিটিআরসি বলছে, সেপ্টেম্বরের শেষে দেশে মোবাইল ফোনের সংযোগ আছে ১৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার, যা জানুয়ারির শুরুতে ছিল ১৪ কোটি ৫১ লাখ ১৪ হাজার।ফলে দেখাই যাচ্ছে, মোবাইল সিম বৃদ্ধির চেয়ে এই নয় মাসে মোবাইল ইন্টারনেটের বৃদ্ধি কিছুটা হলেও কম।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates