স্যামসাং ভারতে বড় পরিসরে ফাইভজি পরীক্ষা চালাবে



ভারতে ২০১৯ সালের শুরুতেই বড় পরিসরে ফাইভজি পরীক্ষা চালাতে চায় দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং।বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন, তারা এই কাজের জন্য দেশটির টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে কাজ করবে।

স্যামসাং ইলেক্ট্রনিক্সের নেটওয়ার্ক বিজনেসের প্রধান ইয়াংকি কিম বলেন, কলকারখানা, স্মার্ট সিটি, স্মার্ট কৃষিই পারে ভারতে ডিজিটাল করতে। আর এসবের জন্য অন্যতম চাবিকাঠি ফাইভজি।ইয়াংকিং ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে এক প্রবন্ধ উপস্থাপনের সময় ফাইভজি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, স্যামসাং ভারতে ফাইভজির গুরুত্ব বুঝতে পেরেছে। এজন্য বিভিন্ন শিল্প খাতের কর্তা ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।স্যামসাং ওই অনুষ্ঠানে ভবিষ্যতে ফাইভজি দিয়ে ব্যবসার মডেল কী হতে পারে এবং সেটি সাধারণ ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার তার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

২০১২ সাল থেকে দেশটিতে স্যামসাং টেলিযোগাযোগ খাতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে বলেও জানানো হয়।দেশটিতে রিলায়েন্স জিওর সঙ্গে মিলে স্যামসাং ফোরজি এলটিই নেটওয়ার্ক উন্নয়নে অবদান রেখেছে।কিম জানান, জিও-স্যামসাংয়ের ফোরজি নেটওয়ার্কে প্রতিদিন অন্তত ৯০ পেটাবাইট ডেটা ব্যবহার হয়।৬০০ বিলিয়ন ছবি শেয়ার করা হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates