তারিখ বদল ওয়ানপ্লাসের অ্যাপলের ইভেন্টের জন্য



পুরো অক্টোবরজুড়েই একের পর এক ইভেন্টে পণ্য উন্মোচন করে যাচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো।ফোনের পাশাপাশি উন্মোচন করছে ল্যাপটপ, অ্যাক্সেসরিজ ও সফটওয়্যার আপডেট। কিন্তু অ্যাপল এ দিক দিয়ে ব্যতিক্রম ছিলো। সেপ্টেম্বরে নতুন ফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেও তারা আইপ্যাড প্রো ও ম্যাকবুকের ব্যাপারে নীরব ছিলো। এখন জানা গেছে, অ্যাপল আগামী ৩০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য আরেকটি ইভেন্টে আইপ্যাড প্রো ও ম্যাকবুক উন্মোচন করবে।



কিন্তু একই দিনে একই আরেকটি ইভেন্টের আয়োজন করেছিলো চাইনিজ ফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস। তাদের পরিকল্পনা ছিলো নিউইয়র্কে ৩০ অক্টোবর তারা ওয়ানপ্লাস সিক্স-টির উন্মোচন করবে। অ্যাপলের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইভেন্টটি তাই একদিন এগিয়ে আনার ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। আগামী ২৯ অক্টোবরের ইভেন্টের জন্য তারা এক হাজার দর্শককে টিকিট দিয়েছে। দর্শকদের তালিকায় থাকবেন ওয়ানপ্লাসের ভক্ত ও সংবাদ মাধ্যমের কর্মীরা।যারা আগেই টিকিট কেটে রেখেছেন কিন্তু সময় পরিবর্তন হওয়ায় ইভেন্টে যোগ দিতে পারবেন না তাদের টিকিটের টাকা ফেরত দেবে ওয়ানপ্লাস। কাউকে ফ্লাইটের সময় বদল করতে হলেও তার ক্ষতিপূরণ দেওয়া ঘোষণা দিয়েছে চাইনিজ ফোন নির্মাতা কোম্পানিটি।




Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates