
শখ করে কিনলেন নতুন আইফোন ১০এস ম্যাক্স। কিন্তু হাত থেকে পরে ভেঙে গেল ফোনের পর্দা ও পেছনের কাঁচ।তা ঠিক করতে আপনাকে গুণতে হবে ৫৯৯ মার্কিন ডলার বা প্রায় ৫১ হাজার টাকা। এই দামে অনেক ব্র্যান্ডের নতুন একটি ফ্ল্যাগশিপ ফোনই কেনা সম্ভব।
সম্প্রতি নতুন আইফোন ১০আর, ১০ এস ও ১০ এস ম্যাক্স মেরামতের খরচ প্রকাশ করেছে অ্যাপল। মেরামতের খরচ প্রকাশ করেছে অ্যাপল। সেখানে জানা যায় এসব তথ্য।আইফোনের সবচেয়ে কমদামী সংস্করণ আইফোন ১০আরের নচ যুক্ত এলসিডি ডিসপ্লে মেরামত করতে খরচ হবে ১৯৯ মার্কিন ডলার বা প্রায় সাড়ে ১৫ হাজার টাকা। ১০ এস ও ১০ এস ম্যাক্সের সামনের ডিসপ্লে অংশ ঠিক করতে খরচ হবে যথাক্রমে ২৭৯ ডলার (২৩ হাজার ৫০০ টাকা) ও ৩২৯ ডলার ( ২৮ হাজার টাকা)।আইফোন ১০আর ও ১০ এসের পর্দা ও পেছনের কাঁচ মেরামতে খরচ হবে যথাক্রমে ৩৯৯ ও ৫৪৯ মার্কিন ডলার।
এছাড়া, সবগুলো ডিভাইসের ব্যাটারি পরিবর্তন করতে গুণতে হবে ৬৯ মার্কিন ডলার।অ্যাপল কেয়ার সেবার আওতায় না থাকলে গ্রাহকদের এই পরিমাণ অর্থ দিয়েই আইফোন মেরামত করাতে হবে।তবে ডিভাইসটি অ্যাপল কেয়ারের সেবার আওতায় থাকলে মেরামত খরচ অনেক কমে যাবে। আইফোন ১০এস ও ১০ এস ম্যাক্সের জন্য অ্যাপল কেয়ার সেবার মূল্য ১৯৯ মার্কিন ডলার। সেবাটি কিনলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ডিভাইসটি মেরামত করা যাবে ৯৯ মার্কিন ডলারে। এছাড়া, এই পর্দা মেরামতে খরচ হবে মাত্র ২৯ ডলার। তবে এ সুযোগ শুধু দুইবারই পাওয়া যাবে।
Post a Comment