মেসির পক্ষ নিয়ে মাশ্চেরানোকে ধুয়ে দিলেন ম্যারাডোনা



রাশিয়া বিশ্বকাপে আশাব্যঞ্জক পারফরম করতে পারেনি আর্জেন্টিনা। এ জন্য দুয়োধ্বনি শুনতে হয় লিওনেল মেসিকে। তবে তার ঘাড়ে মোটেও দায় চাপাচ্ছেন না দিয়েগো ম্যারাডোনা। বরং ছোট ম্যাজিসিয়ানের পক্ষ নিয়ে জাভিয়ের মাশ্চেরানোকে ধুয়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার মতে, এ ডিফেন্সিভ মিডফিল্ডার মেসিকে সমর্থন দিতে না পারায় দলের এ ভরাডুবি।


ম্যারাডোনা বলেন, মেসিকে দোষারোপ করা খুবই সহজ। কিন্তু আমি বলব- এর মাধ্যমে তাকে সবাই হত্যা করতে যাচ্ছে। এটি আমাকে পীড়া দিচ্ছে। যারা এ ফুটবলারকে ভালোবাসেন, তাদের উচিত তাকে সমর্থন জোগানো। নীরবে-নিভৃতে চাপ প্রয়োগ করা নয়। সমালোচনা করে চাপে রাখা নয়।

শতাব্দীর সেরা গোলদাতা বলেন, মাশ্চেরানো সম্পর্কে আমার ভুল ধারণা ছিল। আমি তাকে নেতা ভাবতাম। আজ বলব- আমি যা মনে করতাম সে তা নয়। বিশ্বকাপে দলের জন্য কিছুই করতে পারেনি ও, মেসি নয়। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়টিকে সামান্যতম সমর্থন করতে পারেনি তার মতো খেলোয়াড়।

১৯৮৬ সালে ম্যারাডোনা একক নৈপুণ্যে সোনালি ট্রফি জিতে আর্জেন্টিনা। ৩২ বছর পর মেসি কেন্দ্র করে ফের শিরোপা স্পর্শ করে দেখার বীজ বুনেছিলেন লাখো আলবিসেলেস্তে। তবে আশায় গুড়েবালি। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates