
গ্রামীণফোনের অর্ধেকের বেশি ব্যবহারকারীই তাদের সংযোগ দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন।মঙ্গলবার প্রকাশ করা তৃতীয় প্রান্তিকের হিসাবে দেখা যায়, অক্টোবর পর্যন্ত গ্রামীণফোনের মোট গ্রাহকের পরিমাণ ৭ কোটি ১৪ লাখ।
যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেশি।এই গ্রাহকের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে ৩ কোটি ৬৩ লাখ। যা মোট গ্রাহকের ৫০ দশমিক ৯ শতাংশ।গ্রাহকরা যাতে ভালো ইন্টারনেট সংযোগ অভিজ্ঞতা পায় তাই প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম নয় মাসে ফোরজি লাইসেন্স, স্পেকট্রাম, প্রযুক্তি নিরপেক্ষতা ফি এবং নেটওয়ার্ক উন্নয়নে তিন হাজার কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, তৃতীয় প্রান্তিকে আমরা ৩৮ লাখ ফোরজি গ্রাহক অর্জন করেছি এবং আমাদের মোট গ্রাহকের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহার করছেন। আমাদের নতুন ভয়েস এবং ডাটা অফার গুলো বাজারে ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে।
Post a Comment