বাজারে এল রেজার ডুয়েল স্টোরেজের গেইমিং ল‍‍্যাপটপ



গেইমারদের জন‍্য স্মার্টফোনের পাশাপাশি গেইমিং ল‍্যাপটপ এনেছে রেজার। ডিভাইসটি ৬ মাস আগে বাজারে আসা রেজার ব্লেড ১৫ ল‍্যাপটপের আপডেট সংস্করণ।

প্রতিষ্ঠানটি নতুন ল‍্যাপটপটির নাম দিয়েছে রেজার ব্লেড ১৫ ডুয়েল স্টোরেজ এডিশন। এই নামকরণের কারণ হল, স্টোরেজ সুবিধা দিতে এতে রয়েছে একটি এসএসডি ও আরেকটি প্রথাগত হার্ডড্রাইভ।ল্যাপটপটিতে রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চি ফোরকে ডিসপ্লে। অ্যাপলের ম্যাকবুকের মতোই এটির বডি অ্যালুমিনিয়ামের তৈরি।

এতে ২.২ গিগাহার্টজ অষ্টম জেনারেশন কোর আই৭ প্রসেসর এবং ১৬ জিবি র‍্যাম রয়েছে। স্টোরেজ সুবিধার জন‍্য ১২৮ জিবি এসএসডি ও ১ টেরাবাইট হার্ডড্রাইভ রয়েছে এতে।

ভালো গেইমিং সুবিধা দিতে ডিভাইসটি জিটিএক্স ১০৬০ অথবা ১০৭০ গ্রাফিক্স কার্ডের পৃথক সংস্করণে পাওয়া যাবে।

ডিভাইসটিতে একটি থান্ডারবোল্ট, মিনি ডিসপ্লে ও এইচডিএমআই পোর্ট রয়েছে। এছাড়া চার্জিং, ৩.৫ এমএম হেডফোন জ্যাক ও মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। সম্পূর্ণ চার্জে ল্যাপটপটি চার থেকে পাঁচ ঘণ্টা ব্যাকআপ সুবিধা দেবে বলে জানিয়েছে রেজার কর্তৃপক্ষ। ল‍্যাপটপটি ওজন ৪.৪৮ পাউন্ড।

ডিভাইসটির মূল্য শুরু হয়েছে এক হাজার ৮৯৯ মার্কিন ডলার থেকে। জিটিএক্স ১০৬০ ম‍্যাক্সকিউ জিপিইউ ও ১২৮ এসএসডি সমৃদ্ধ মডেলটির মূল্য ১ হাজার ৫৯৯ মার্কিন ডলার। এছাড়া জিটিএক্স ১০৭০ ও ৫১২ এসএসডির সংস্করণটি কিনতে ব্যয় হবে দুই হাজার ৫৯৯ মার্কিন ডলার।


Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates